1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে গাছ উপহার দিয়ে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে গাছ উপহার দিয়ে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ উপলক্ষে উপহার হিসেবে ফলজ গাছ তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরগোরুকপুর ডিজিটাল ডাকঘর ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এই আয়োজন করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে এই দোয়া ও আলোচনা সভার শুভারম্ভ হয়। চরগোরুকপুর ডিজিটাল ডাকঘরের পোস্ট মাস্টার মো. মজিবর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সৌদি প্রবাসী সাবেক শিক্ষার্থী হাসান ফেরদৌস।

প্রশিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী আমানুল্লাহ আসিফ, রাকিব হাসান রনি, তানভীর জয়, জিনাদিন জিদান, রাহাত হাসান, নবীন শিক্ষার্থী আবির হাসান প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- প্রশিক্ষক ইসরাত জাহান, ডাক বিভাগের রানার বাবুল মিয়া, রাজা মিয়া, সাবেক শিক্ষার্থী সালাহ উদ্দিন পলাশ, রাসেল আহমেদ, আলমগীর হোসেন ও নতুন পুরাতন প্রশিক্ষণার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com