1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা

নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : অসুস্থ মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে মেয়ে আমিরনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ীতে এ দুর্ঘটনার পর শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরণ খাতুন শুক্রবার বিকেলে শেরপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌছলে ব্যাটারি চালিত রিকশাটি ভাঙা সড়কে আকস্মিক ঝাঁকি দেয়। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি। আমিরণ নকলা উপজেলার জনৈক রুবেল মিয়ার স্ত্রী।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com