1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন শ্রীবরদী উপজেলা বিএনপির

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

বক্তব্যে নেতারা বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি দিয়েছেন সেই কমিটি কে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জেলা কমিটির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে উপজেলায় সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবো। তবে আমাদের দাবি শ্রীবরদীর যেকোনো কমিটিতে যেন ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়। পাশাপাশি আওয়ামী দুঃশাসনের সময়ে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের যেন কমিটিতে না রাখা হয়।

তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে শ্রীবরদী ঝিনাইগাতী আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবো।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, এস এম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন। এতে দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com