1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে শ্রীবরদী পৌর বিএনপির অভিনন্দন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন করেছে শ্রীবরদী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনের সঞ্চালনায় পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতারা বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি দিয়েছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা এই কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আগামীতেও আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কালু, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার, সদস্য সচিব মামুন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক জামিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান, পৌর কৃষকদলের আহ্বায়ক সাহেব আলী, সদস্য সচিব জুলহাস মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল হাসানসহ নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com