1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ২০২৪-২৫ অর্থবছরে দেশের মধ্য ও উত্তর অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় রবি মৌসুমে শাকসবজি ও সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি ও লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। এসময় সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সহ কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

উপজেলায় ৫ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৩ হাজার ২শ কৃষকের মাঝে ৮ ধরেনর সবজি বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com