1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবারও খোঁজ নেই কিম জং উনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন সপ্তাহ ধরে আবারও জনসম্মুখে আসা বন্ধ হয়ে গেছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও উনকে নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না। বিশ্লেষকদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

এপ্রিল ও মে মাসে কিম চার বার জনসম্মুখে এসেছিলেন। অথচ গত বছর একই সময়ে তিনি ২৭ বার জনসম্মুখে এসেছিলেন।

কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহী শাদ ও’ক্যারল জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর উন সবচেয়ে কম জনসম্মুখে এসেছিলেন ২০১৭ সালে। ওই বছর তাকে ২১ বার জনসম্মুখে দেখা গিয়েছিল।

ও’ক্যারল বলেন, ‘এটা স্বাভাবিক কর্মকাণ্ড নয়।’

অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে কিম জং উন জনসমাবেশ এড়িয়ে চলছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক সরকারি অনুষ্ঠান বাতিল করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার উনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনের জনসম্মুখে কম উপস্থিতি নতুন কিছু নয়।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত উনকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। আবার কেউ কেউ দাবি করেন, মারাই গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com