1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অবৈধ বালু উত্তোলন করায় ৫ স্কেভেটর মালিককে আড়াই লাখ জরিমানা, বালু জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে ও ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫টি স্কেভেটর জব্দ করে ওইসব স্কেভেটর মালিককে ৫০ হাজার করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে উত্তোলিত বালু জব্দ করে সেসব বালু পুনরায় নদী ও মহাসড়কের পাশে সৃষ্ট গর্তে ভরাট করানো হয়েছে ওইসব স্কেভেটর দিয়ে। ভেঙে ফেলা হয়েছে বালু উত্তোলনের স্থাপনা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন উপজেলার ভোগাই নদীর নয়াবিল ভাঙ্গা নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
অভিযানকালে ভোগাই নদীর ইজারাকৃত ওই স্থানে উত্তোলন উপযোগী বালু না থাকায় এ স্থান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

সূত্রমতে, জেলা প্রশাসন ভোগাই নদীর কয়েকটি মৌজায় এক বছরের জন্য বালু উত্তোলনের ইজারা প্রদান করলেও সম্প্রতি বেশকিছু মৌজায় উত্তোলন উপযোগী বালু না থাকায় আশপাশের ফসলি জমি ও নদী তীর ভেঙে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ীরা। এমতাবস্থায় ইজারার শর্ত ভঙ্গ হওয়ায় ওইসব স্থানে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com