1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সাইদ আঙ্গুরের উদ্যোগে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সিমেন্ট বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি ও ঢাকাস্থ ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ সাইদ আঙ্গুর দুই উপজেলার ৮০টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৮শ বস্তা সিমেন্ট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ীর নয়াবিল বাজারে এ উপলক্ষে দুই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সাইদ আঙ্গুর বলেন, মাদরাসা সমূহের উন্নয়ন কাজের জন্য সিমেন্ট বিতরণ করা হলো। আল্লাহ তৌফিক দিলে যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন তবে এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বহুতল করে দেওয়া হবে। এসময় নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দ মুহাম্মদ সাইদ আঙ্গুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। এরপর থেকেই দুই উপজেলার বিভিন্ন স্থানে মসজিদ-মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ছাড়াও গৃহহীনদের ঘর নির্মাণ এবং অন্যান্য সামাজিক কাজ করে চলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com