1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যে মোকাবেলা PR পদ্ধতিতে নির্বাচন এবং কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ মো: নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মো: মামুনুর রাশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন রাজি, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, নালিতাবাড়ী শাখার সভাপতি মাওলানা মোঃ উবায়দুর রহমান।

গণসমাবেশ সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com