1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

আবারও দলীয় মনোনয়নের নিশ্চয়তা জানালেন ইলিয়াস খান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী ( শেরপুর) : প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান বলেছেন, কোকিল বসন্তে একবারই আসে। ২০১৮ সাল থেকে আমি কাজ করে যাচ্ছি, আজকেও আছি, আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার দরজা সবসময় খোলা আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নালিতাবাড়ীর উপজেলার পক্ষে কাজ করবেন। এসময় পরপর তিনবার ইনশাআল্লাহ পাঠ করে তিনি বলেন, ধানের শীষ এই ইলিয়াস খানই নিয়ে আসবে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কাকরকান্দি বাজারে আয়োজিত সভায় এসব কথা বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।

ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আদম ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আমি আপনাদের দুঃসময়ে ছিলাম, সুসময়েও ছিলাম। এখন যারা আসছেন তারা বসন্তের কোকিল।

সভায় উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, সাবেক যুগ্ম-আহবায়ক আলী আশরাফ ভুইয়া, সাবেক যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুল্লাহ সানী, সাবেক যুগ্ম-আগবায়ক কামরুল ইসলাম বিএসসি, সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে নেতাকর্মীদের নিয়ে কাকরকান্দি বাজার প্রদক্ষিণ করে সকলের সাথে সালাম বিনিময় করেন ইলিয়াস খান। পরে তিনি কাকরকান্দি বাজার মাঠে আয়োজিত ইসলামী সভায় প্রধান অতিথি হিসিবে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com