1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ইসকন নিষিদ্ধের দাবীতে নালিতাবাড়ীতে মুসল্লী-জনতার মিছিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): ইসকনকে উগ্রবাদী, জঙ্গীও স্বৈরাচারের সঙ্গী সংগঠন আখ্যা দিয়ে তা বাংলাদেশে নিষিদ্ধের দাবীতে এবং আইনজীবি আলিফ হত্যায় চিন্ময় কৃষ্ণদাসসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন আলেম-ওলামা, মুসল্লী ও তৌহিদী জনতা।

আজ শুক্রবার বাদ জুম্মা জেলার নালিতাবাড়ী শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি, আলেম-ওলামা ও তৌহিদী জনতা একত্রিত হয়ে শহরে এ বিক্ষোভ করেন।

বাদ জুম্মা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে আলেম-ওলামা ও তৌহিদী জনতা উপজেলা পরিষদের সামনে জড়ো হন। পরে ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি ও মার্কাজ মসজিদের খতিব মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসার মোহতামীম এবং ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মোশতাক আহমেদ, মাওলানা মাহাদী হাসান, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি তৈয়ব আলী আকন্দ, মাওলানা সামেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সমবেত আলেম-ওলামা, তৌহিদী জনতা ও মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী জামে মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com