1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

সুগন্ধী ধানের নতুন জাত উদ্ভাবনে কৃষকদের নিয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সুগন্ধী ধানের নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যে কৃষকদের নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট বিনা এর উদ্ভিদ প্রজনন বিভাগ। শনিবার বিকেলে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর অর্থায়নে এ মতবিনিময় সভা করা হয়।

“ফোকাস গ্রুপ ডিসকাশন” নামে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিনা ময়মনসিংহ এর গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার। বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ফাউন্ডেশন এর কনসালটেন্ট ড. মনোয়ার করিম খান।

এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহ উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. শামছুন্নাহার বেগম, কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ড. হাবিবুর রহমান, বিনা কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে জানানো হয়, স্বল্প জীবনকাল, অধিক উৎপাদনশীল এবং স্বল্প ব্যয়ে চাষাবাদ যোগ্য সুগন্ধি জাতের ধান উদ্ভাবন করে আগামী দুই বছরের মধ্যে কৃষকদের কাছে পৌছে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com