1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

চীনে মানবদেহে করোনার টিকা প্রয়োগে সাফল্যের ইঙ্গিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে আরো একধাপ এগিয়ে গেলো চীন। মানবদেহে সম্ভাব্য প্রতিষেধক প্রয়োগে সাফল্যের ইঙ্গিত মিলেছে। শুক্রবার প্রকাশিত একটি চীনা গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে কোভিড-১৯ এর জন্য দায়ী করোনাভাইরাসের স্ট্রেইন সার্স-কোভ-২ এর বিরুদ্ধে একটি সম্ভাব্য টিকা আংশিকভাবে কার্যকরী দেখা গেছে।

সমীক্ষায় দেখা গেছে একটি নির্দিষ্ট সক্রিয় পদার্থ মানুষের শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে। প্রথম ধাপেই ভাইরাসের সংক্রমণ রুখতে পারে কিনা তা জানতে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানান গবেষকরা।

বেইজিং ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির গবেষণার দায়িত্বে থাকা অধ্যাপক ওয়েই চেন বলেছেন, ‘এই ফলাফলগুলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলককে উপস্থাপন করে।’

বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এই গবেষণা প্রমাণ করে যে, সক্রিয় পদার্থ এডি৫-এনসিওভি নিরাপদ এবং সহনীয়। সক্রিয় পদার্থ হলো যে কোনো ওষুধ বা টিকা দেওয়ার জৈবিকভাবে সক্রিয় উপাদান।

প্রথম ধাপের পরীক্ষায় করোনার উৎপত্তিস্থল হুবেইর স্বাস্থ্যবান ১০৮ জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয়। এটি স্বেচ্ছাসেবীদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে দেখতে পেয়েছেন গবেষকরা। অবশ্য এখনই এনিয়ে কোনো নিশ্চয়তা তারা দিতে নারাজ। আরো গবেষণা করতে চান তারা, প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত মেলায় বেশ অনুপ্রাণিত তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com