1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার আরও মৃত্যু আনছে

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার যে ওষুধ ব্যবহারের দাবি করেছিলেন সেটি আরও মৃত্যু ডেকে আনছে। বিশ্বব্যাপী হাসপাতালগুলোতে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ওপর পরিচালিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি মহাদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন ও এর আগের সংস্করণ ক্লোরোকুইন ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া ব্যবহার করা হয়েছে। এতে যে নেতিবাচক ফল পাওয়া গেছে তা দেখে গবেষকরা বলেছেন, এই ওষুধটি পর্যাপ্ত গবেষণা ছাড়া কোভিড-১৯ রোগীদের দেওয়া উচিৎ নয়। বিশ্বব্যাপী এই ওষুধ ব্যবহারের চেষ্টা একটি দুর্বল পরামর্শ।

প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক কোনো প্রমাণ ছাড়াই এই ওষুধ কোভিডি-১৯ রোগীদের দিয়ে যাচ্ছেন। অথচ এই ওষুধটি হৃদযন্ত্রে জটিলতা সৃষ্টি করে।

গবেষকরা গত ২০ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৬৭১ হাসপাতালে অ্যান্টিবায়োটিকসহ বা  ছাড়া ৯৬ হাজারের বেশি রোগীর ওপর হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগ করেছেন। দেখা গেছে, শুধু হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন ব্যবহারকারীদের প্রতি ছয় জনে এক জনের মৃত্যু হচ্ছে। ক্লোরোকুইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদের প্রতি পাঁচ জনে এক জন মারা যাচ্ছে,  হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদের মধ্যে প্রতি চার জনে এক জন মারা যাচ্ছে। আর যারা কোনো ওষুধই নিচ্ছে না তাদের মধ্যে মৃত্যুর হার ১১ জনে এক জন। এছাড়া এই হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন ব্যবহারকারীদের অধিকাংশেরই হৃদস্পন্দন হার কমে যেতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com