1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নকলায় ডাম্পট্রাক চাপায় শিশু নিহত, আহত এক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মালবাহী ডাম্পট্রাক চাপায় তাকরিম নামে দুই বছর বয়সী শিশু নিহত ও তার নানী সুন্দরী বেগম আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া গ্রামে নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পৌরসভাধীন ধুকুরিয়া এলাকায় বিকেল সোয়া ৪টার দিকে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধুকুরিয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে সুন্দরী বেগম তার নাতী তাকরিমকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগামী মালবাহী ডাম্পট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশু তাকরিম মারা যায়। আহত হয় তাকরিমের নানী সুন্দরী বেগম। পরে স্থানীয়রা আহত সুন্দরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com