1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে।

পোস্টে তারেক রহমান লেখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

পোস্টে দেশবাসীকে তিনি সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়ে লেখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com