1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খেলাফত মজলিসের নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মামুনুল হকের সঙ্গে দেখা করেন ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান মাওলানা মামুনুল হকের শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের নিকট দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন। এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং অন্য নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com