1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতী সীমান্তে পৌণে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌণে ১ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়িসহ তাকে আটক করা হয়। আটককৃত লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির অধিনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ি ও পিকআপসহ ধৃত আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com