1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পরিত্যক্ত স্কুলের মালামাল নিয়ে যাওয়ার সময় উদ্ধার করলেন স্থানীয়রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায় পুরা জেবি হাই স্কুলের মালামাল ভেঙে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৪ ডিসেম্বর) পরিত্যক্ত স্কুলটির মালামাল কয়েকজন ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ওই সমস্ত মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রায়পুরা জেবি হাইস্কুলটি জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ৩০ বছর আগে নির্মিত হয়। পরে ২০১৩ সালে উক্ত স্কুলের কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্কুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উত্তর রায়পুরা গ্রামের মৃত রফিকুউল্লাহ বেপারী ছেলে তপন বেপারী, শামছুল আলম বেপারী, নুর নবী বেপারী ৩ ভাই মিলে উক্ত স্কুলের লোহার এঙ্গেল খুলে বিক্রি করতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হলে তিনি শিক্ষা অফিসারকে পাঠায়। শিক্ষা অফিসার বেতকা ইউনিয় পরিষদের হিসাব সহকারীকে ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করতে বললে তিনি স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে উক্ত মাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান হোসেন বলেন, আমি উপজেলা শিক্ষা অফিসারের কথা অনুযায়ী পরিষদের মেম্বারদেরকে নিয়ে মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি।

এ ব্যপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় একটি হাই স্কুল ছিল। এটা আমাদের লিস্টে নেই। অনেকদিন যাবৎ স্কুলটি বন্ধ। পরিত্যক্ত স্কুলটি পড়ে ছিল। ওই এলাকার কিছু লোক ওটা ভেঙে নিয়ে যাচ্ছিল। আমাদের বিষয়টি অবহিত করা হলে আমি অফিসারকে পাঠিয়ে মালামালগুলো ইউপি সদস্যের জিম্মায় রাখতে বলেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com