1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ভারতীয় কম্বল ও জিরা জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দুটি ট্রাক বোঝাই ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা জিরা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (বৃহস্পতিবার) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান শেরপুর সেনা ক্যাম্প। গেল বুধবার রাতভর উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ান, ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদসহ ৪০ সদস্যের একটি টিম নিয়ে গেল ভোর রাতে উপজেলার কাকরকান্দি গ্রামের রহুল আমীনের কলাবাগান ও তার গুদামে অভিযান চালায়। এসময় দুটি ট্রাক, ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করে সেনাবাহিনী। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা। জব্দকৃত এসব মালামালের বাজারদর ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে মামলা নালিতাবাড়ী থানায় দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী ছোট গজনি এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌণে কে কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ ও একজনকে আটক করে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com