1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর চরে আটকা পড়লো বিশাল আকৃতির তিমি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরে আটকা পড়েছে বিশাল আকৃতির এক তিমি। পরে তাকে উদ্ধার করে নদীতে ভাসিয়ে দিয়েছেন জেলেরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ঘটে এ ঘটনা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে তিমিটি হাতিয়ার মূল ভূখণ্ডের জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গেলে এটি দেখতে পান। পরে জেলেরা তিমির লেজের দিকে ও মাথার দিক দড়িতে বেঁধে টেনে নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় মো. আবু তাহের (৬৫) বলেন, বেশ কয়েক বছর আগে নিঝুম দ্বীপে একটি তিমি ডাঙ্গায় চলে এসেছিল। আজও বিশাল আকৃতির একটি তিমি জোয়ারে ভেসে আসে। আজকের তিমিটি জীবিত ছিল। দুপুরের দিকে মাছ ধরতে যাওয়া জেলেদের নজরে পড়লে তারা অনেক কষ্টে সেটিকে নদীতে টেনে নামিয়ে ছেড়ে দেয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীর পলিতে চলে এসেছে। ভাটায় আটকে সেটি আর নদীতে নামতে পারেনি। পরে স্থানীয় জেলেরা তিমিটিকে নদীতে ছেড়ে দিয়েছে। তবে সেটি কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com