
মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) : গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের শেরপুরের জেলার নালিতাবাড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) অমিত হাসান মানিক সভাপতি, সোহাগ হাসান ইমনকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মো: ফয়জুর রহমান সাংগঠনিক সম্পাদকে ফুলের মালা ও স্টিক দিয়ে শেরপুর জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবান। এ সময় গণঅধিকার পরিষদের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু সাইদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি পদে মোহাম্মদ রমজান আলী, জহুরুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, ও যুগ্মসাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম, মোঃ খালেদ হাসান, মোঃ ইমরান হাসান, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মকসেদ আলী, মোহাম্মদ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদিন, সহদপ্তর সম্পাদক পদে মোঃ লাল মিয়া, মোঃ মাহমুদুল হাসান সোহাগ, অর্থ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক পদে মোঃ আসাদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক পদে মোহাম্মদ মেহেদী হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে মোঃ সুলতান ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ তারিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোহাম্মদ ইউনুস আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ নুর আলম, আইন বিষয়ক সম্পাদক পদে এখলাস উদ্দিন এবং ১৬ কর্যকরী সদস্য নিয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
যুব অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবানের যৌথ স্বাক্ষরিত ১ বছর মেয়াদে শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব পেইডে প্রকাশ করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আজকের তরুণরাই আগামীর কান্ডারী। তাই আমাদের সংগঠনের শ্লোগান হলো ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’। এই শ্লোগানকে দেশব্যাপি সফলতার সহিত বাস্তবায়ন করতে যা যা করার দরকার জনগণকে সাথে নিয়ে আমরা তাই করবো। এর জন্য সর্বসাধারণের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা। গণঅধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন নতুন দায়িত্ব নেতৃবৃন্দ।