1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে বিদ্যালয় কক্ষের তালা ভেঙে মালামাল চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটের ভোকেশনাল ব্যবহারিক শাখার তিনটি রুম থেকে মালামাল চুরি করছে দুর্বৃত্তরা। এতে প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এর আগের কোন এক সময় দুর্বৃত্তরা এসব মালামাল চুরি করে।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানান, গত ২১নভেম্বর শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটের ভোকেশনাল ব্যবহারিক শাখার ক্লাস হয়। এরপর থেকে ক্লাস রুম বন্ধ থাকে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন ব্যবহারিক ক্লাস রুমের একটি দরজা খোলা দেখে অন্যান্য শিক্ষকদের জানায়। পরে শিক্ষকরা এসে দেখেন তিনটি শাখার তিনটি রুমের দরজা ভাঙা ও খোলা। দুর্বৃত্তরা কোন এক সময় কৌশলে ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরির হওয়া মালামালের মধ্যে বিল্ডিং মেইনটেন্যান্স শাখা থেকে পাঁচটি করাত, ১০টি রেদা, ১০টি হাতুড়ি, ২০টি বাটালি, ১০টি স্লাইড ক্যালিপার্স ও জেনারেল মেকানিক্যাল ওয়ার্কসপ শাখা থেকে দুইটি ড্রিল মেশিনের মোটর, একটি হ্যান্ড ড্রিল মেশিন, দুইটি ডাই সেট, ছোট দুইটি টেবিল ভাইস, একটি চেইন রেজ, একটি ফ্যান, ওয়েলডিং মেশিনের ক্যাবল এবং ইলেকট্রিক্যাল শাখার ২০টি হ্যামার বলপিন, দুইটি হ্যান্ডড্রিল, একটি ফ্যান, ১০পিস হোল্ডার, আটটি কম্বিনেশন প্লায়ার্স, ছয়টি নোজ প্লায়ার্সসহ বহু গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে দুর্বৃত্তরা। এতে আনুমানিক প্রায় দুই লাখ টাকার মালামাল ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, ক্লাস বন্ধ ছিল। তবে আজকে সন্ধ্যায় আমরা বিষয়টি শুনেছি। এরপর শিক্ষকরা ঘটনাস্থলে গেছে । কি কি চুরি হয়েছে তারা তার তালিকা তৈরি করছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com