1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে নকলা শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের নওশেদের ছেলে নয়ন মিয়া (২২), তারাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে রাছেল (২৪) ও আব্দুল খালেকের ছেলে আল আমিন (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে নকলা শহরের হলপট্টি মোড়ে তল্লাশি চাল নো হয়। তল্লাশীকালে একটি সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট জব্দ করা হয়। এসময় গাঁজা পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে এ গাঁজা শেরপুরে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com