1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে ডাম্পট্রাক ভর্তি ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (৯ ডিসেম্বর) ভোররাত আড়াইটার দিকে উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে ঝিনাইগাতির হলদিগ্রাম বিজিবি’র টহলরত দল একটি ডাম্পট্রাকসহ তাদের আটক করে।

বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুস সবুর। এসময় চেরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেলকে (৩০) আটক করা হয়। একই সাথে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পট্রাকটিও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com