1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের লগু পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে দুর্নীতিবিরোধী সম্মেলিত মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষ তেপান্তরে “নতুন বাংলাদেশ” দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)নালিতাবাড়ীর সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

ইয়েস দলনেতা অভিজিৎ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান, সদস্য সাদরুল আহসান মাসুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক আবদুল মান্নান সোহেল, সহ-সভাপতি সুধাংশু কালোয়ার, হাফিজুর রহমান, সদস্য অসীম দত্ত হাবলু, বিপ্লব দে কেটু, ক্লোডিয়া নকরেক কেয়া, রোকেয়া নাসরিনসহ আরো অনেকে।

বক্তব্যের শেষে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করেন সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান।

এসময় সনাক, ইয়েস ও এসিজি সদস্য, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com