
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন পতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে জয়িতাদের সম্মননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজন সম্মেল কক্ষ সোমেশ^রীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, জয়িতা রিনু বেগম প্রমুখ।
সভা শেষে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, জয়িতা, মহিলা বিষয়ক থেকে প্রশিক্ষত নারীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।