
শ্রীবরদী (শেরপুর) : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় র্যালি শেষে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ^রীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটর সভাপতি আবুল কালাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।