1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

জুতার ভেতরে মিলল ৬২ লাখ টাকার স্বর্ণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাট : বাসের যাত্রী হিসেবে ঢাকা থেকে দিনাজপুরের হিলিতে যাচ্ছিলেন এক যুবক। পড়নে শীতের কাপড়, পায়ে চামড়ার জুতা। আর ওই জুতার ভেতরেই রাখা ছিল স্বর্ণের বার। আইনশৃঙ্খলা বাহিনী যেন ধরতে না পারে সেজন্য নেওয়া হয়েছে এই কৌশল। তবে শেষ রক্ষা হয়নি। জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি স্বর্ণের বার। আটক করা হয়েছে ওই যুবককে।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম বাবু ওরফে বাবুল (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী অরিন ট্রাভেলস নামের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের হিলি‌ যাচ্ছিল। পথে পাঁচবিবির বাগজানা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই যুবকের পায়ের জুতার ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই বারগুলোর আনুমানিক দাম প্রায় ৬২ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, স্বর্ণের বারসহ একজন আটক আছে বলে জেনেছি। তাকে থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com