
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ছাত্রদলের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারি কেয়ামত উল্লাহ কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবইদুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সদস্য ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আহবায়ক রিয়াদুল হক রবিন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল আকিব, যুগ্ম-আহ্বায়ক মঈন সরদার, জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সভাপতি রাইসাল মন্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় যথাযথ বিচারের দাবি করা হয়।