1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওয়াসিম মিয়ার পুত্র ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিফাত সবার অগোচরে বুধবার সকাল অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা বুরন মিয়া শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com