1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারত থেকে আসা গরু ফেরত দিল বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটর দিকে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশে আসে।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।

হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com