1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার (৩০)। তিনি জেলার মির্জাপুর উপজেলার আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ বছর আগে অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার সঙ্গে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝে মধ্যেই পারিবারিক কলহের জেরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতেন। শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যান। বেশ কিছুক্ষণ পর সন্তানকে ছাড়াই ঘরে ফেরেন তিনি। এসময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যান। সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান ইব্রাহিম। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

এদিকে, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর আগে আরও দুইবার বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। শুক্রবার রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় সন্তানের কথা জিজ্ঞেস করলে সে জানায় সন্তান আছে। পরে ঝগড়া করলে স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি সন্তান পড়ে আছে। মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com