1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

ভারতে পাচারের সময় ১৭ ব্যারেল ডিজেল জব্দ, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ার চর এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের নদী পথে ভারতে পাচারের সময় ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়া একটি নৌকাসহ ২ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলের দিকে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাচারকারীদের আটক করে ও ডিজেলগুলো করে।

বিজিবি সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ার চর এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার করার খবর বিজিবি সদস্যরা জানতে পারেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ২২-বিজিবির যাত্রাপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০৪১ নং হতে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পোড়ার চর নামক স্থানে নদীপথে নৌকাযোগে গিয়ে সেখানে কৌশলে অবস্থান নেন। পরে আজ দুপুরের দিকে বিজিবি টহলদল সেখানে অভিযান চালিয়ে ২ জন ডিজেল পাচারকারীকে আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাকিরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এরপর নৌকা তল্লাশি করে ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করা হয় যার নৌকাসহ আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আটককৃত পাচারকারীরা জেলার নাগেশ্বরী উপজেলার কালিসাপুর ও কামার পাড়া গ্রামের বাসিন্দা।

২২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ২ পাচারকারীর বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com