1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোগাইয়ের জেগে ওঠা চরে সবুজ স্বপ্ন বুনছেন কৃষকেরা নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি আরিফ রব্বানী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির

মুস্তাফিজের ফর্মে ফেরা রংপুরের ‘প্লাস পয়েন্ট’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলনে এলেন আরাফাত সানী! আবারও রংপুর রেঞ্জার্সের মুখপাত্র বাঁহাতি স্পিনার।

অবশ্য আজ মাঠে ছিলেন সানী। আগের ম্যাচে সানী ছিলেন না একাদশে। দলের ভরাডুবির ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে পাঠানো হয় সাইডবেঞ্চে বসে থাকা সানীকে।

সেদিন সংবাদ সম্মেলনে এসে তার ব্যাখ্যা ছিল এরকম, ‘আসলে অনেক সময় দেখা যায় মাঠে যারা ক্রিকেট খেলে তারা নিজেদের ভুলটা বোঝে না। মাঠের বাইরে যারা থাকে তারা বিষয়টা ধরতে পারে।’ এমন ‘হাস্যকর’ ব্যাখ্যা ক্রিকেটে এর আগে কেউ দিয়েছে কি না, তা জানা নেই অনেকেরই।

আজ সানী মিরপুরে সংবাদ সম্মেলনে আসায় তাও রংপুরের ওপর আঙুল তোলার সুযোগ নেই। কিন্তু সিনিয়র এ ক্রিকেটার বাদে অন্যরা কেন আসতে চান না? উত্তরটা সানীর জানা নেই। তবে মজা করে বললেন, ‘কেন আসতে চায় না, এটা তাদের জিজ্ঞেস করবেন। পছন্দ করে না হয়তো আপনাদের!’

সানীর মাঠে ফেরার দিনে জয় পেয়েছে রংপুর। সিলেট থান্ডারকে ৭ উইকেটে হারিয়ে তারা প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। দলের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। সানী মনে করেন, রংপুর রেঞ্জার্সের ট্রামকার্ড হচ্ছেন মুস্তাফিজ। তার ফর্মে ফেরা রংপুরের জন্য প্লাস পয়েন্ট।

‘জয়ের মুহূর্ত সব সময় সুখের। আমরা যে ম্যাচগুলো খেলেছি মোমেন্টামটা ধরতে পারছিলাম না। আজকের শুরুটা যেহেতু ভালো ছিল। ম্যাচটি জেতা সহজ হয়েছে। মুস্তাফিজ সব সময় ভালো বোলার ছিল। মাঝখানে হয়তো খারাপ সময় যাচ্ছিল। ও আবার ফিরে এসেছে। সাধারণত সে এরকমই বোলিং করে। ভালো একটা ফর্মে ফিরেছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট’- বলেন সানী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com