1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ: ৯.২ ডিগ্রিতে তাপমাত্রা

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
পঞ্চগড়: পঞ্চগড় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র শীতে বিপর্যস্ত এ জনপদ। শীতের সঙ্গে ঘন কুয়াশা থাকায় ভোগান্তি বেড়ে দ্বিগুণ। উত্তরের হিম বাতাসের কারণে খেটে খাওয়া মানুষজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

এদিকে গতকাল শুক্রবার শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ যা এক ডিগ্রি বেড়ে ৯ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ১৩ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তা বেড়ে শনিবার সকাল ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি। আর সকাল ৯টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখনও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com