1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বকশীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন,বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ প্রমূখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতি হারায় তাদের সূর্যসন্তানদের। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com