1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

৫ আগস্ট নালিতাবাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭৭ জনের নামে মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ী শহর ও উপজেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানায় দায়েরকৃত ওই মামলায় বাদী হয়েছেন শহরের বাজার ছিটপাড়া মহল্লার জনৈক ফরিদ মিয়া।

মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক ও যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, তার ভাই এনামুল হক, রূপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, ব্যবসায়ী আতিকুর রহমান মানিক, নয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বকুল, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিক্সন, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজাহারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ, রাবারড্যাম সমবায় সমিতির সাধারণ সম্পাদক হীরা, সাবেক মেয়র বাক্কারের ঘনিষ্ট সহযোগী মাহিম, সোহেল মুন্সী, রবিনসহ মোট ৭৭ জন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com