1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহ : জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার এলাকায় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে, আশা করছি স্বল্প সময়ের মধ্য ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com