1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

টেকনাফের তিন কৃতী সন্তানকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার :  টেকনাফের নাম এলেই মাদকস্থল হিসেবে সবাই বাঁকা চোখে থাকায়। এখানকার অধিবাসী বললে মনে করে, কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। সেই তকমাকে পেছনে ফেলে সীমান্ত উপজেলার হ্নীলা থেকে যে কারও উঠে আসা সহজ বিষয় নয়। তবে অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের বলে দৃষ্টান্ত স্থাপন করেছেন হ্নীলার তিন কৃতী সন্তান। এ ত্রিরত্ন এলাকার মুখ উজ্জ্বল করেছেন।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে সহকারী জজ পলিনা আকতার স্মৃতি ও জয়নাল আবেদীন আল মারুফ এবং ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত নুরুল মোস্তফা বিন বশিরকে দেওয়া সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে লাবণী পয়েন্টের হোটেল মিশুকের কনফারেন্স হলে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

 

সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদারের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী।

টেকনাফের তিন কৃতী সন্তানকে সংবর্ধনা

অনুষ্ঠানে সহকারী জজ পলিনা আকতার স্মৃতি (কর্মস্থল মাদারীপুর) ও জয়নাল আবেদীন আল মারুফ (মৌলভীবাজার) এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজে কর্মরত নুরুল মোস্তফা বিন বশির অভিভাবকদের নিয়ে উপস্থিত হন। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com