
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : শ্রীবরদীতে বাংলাদেশ সামাজিক জাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে খৃষ্টানপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে গারো পাহাড়ে ক্ষুদ্র জনগোষ্ঠীদের মাঝে ১২৫ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খৃস্টানপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ সামাজিক জাগরণ ফাউন্ডেশনের কর্মকর্তা মেহেদী হাসান ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, আলামিন হাসান, কোষাধ্যক্ষ, মিন্টু মিয়াসহ অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিনা আক্তার সুমি।
এসময় তারা বলেন, বাংলাদেশ সামাজিক জাগরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।