1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শরণখোলায় মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের শরণখোলায় বিজয় দিবস উদযাপিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, শরণখোলা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, শরণখোলা উপজেলা প্রেসক্লাব, শরণখোলা সরকারি কলেজ রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল, আর কেডিএস বালিকা বিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠন শহীদদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয় দিবস উদযাপন পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এ সময় সহস্রাধিক জনতা জাতীয় সংগীত পরিবেশন করেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ উপহার ও খাবার বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে একদিনের মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে বিজয় দিবস উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বিকালে উপজেলা বিএনপির আয়োজনে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচতলায় কমিউিনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কম্বল বিতরণ করেন প্রদান অতিথি বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহার ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com