1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদুর ইসলাম, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ , বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হামিদুর রহমান, ওলামা দলের সভাপতি রহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালেহীন, ছাত্র সাফান জানীফ উচ্ছাস প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com