1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যূষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শুভন শাহরিয়া রাফিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

সকাল ৮.৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর অংশ গ্রহনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ অন্যান্যদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মনিরুজ্জামান । বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com