1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে চাঁদা দিতে না চাওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বালু উত্তোলন করলে সাইড প্রতি ১৫শ টাকা চাঁদা দিতে হবে। দাবীকৃত এ চাঁদা দিতে আপত্তি করায় ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার পুরাতন কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিএনপি নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনার (৪০) শেয়ারে বালু উত্তোলনের জন্য ভোগাই নদীতে শ্যালুচালিত মিনি ড্রেজার স্থাপন করেন। ছিটপাড়া বকুলতলা মহল্লার সাদ্দাম হোসেন (৩০)সহ কয়েকজন যুবক ভোগাই নদীতে চলমান প্রতিটি বালুর সাইড থেকে ১৫শ টাকা করে চাঁদা উত্তোলন করছিল। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনারের কাছ থেকে একই পরিমাণ চাঁদা এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে আদায় করে সে। পরে শনিবার রাতে আনোয়ার হোসেন ওই বিএনপি নেতার কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি বিষয়টি মিমাংসার আশ^াস দেন। এসময় আনোয়ার হোসেন সেখান থেকে চলে আসেন। এর একটু পর রাত সাড়ে দশটার দিকে সাদ্দাম হোসেন, আলমগীর, আতশ আলী, স্বপন মিয়া, উমর আলী ও রফিকুল ইসলামসহ কয়েকজন যুবক রাম দা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পুরাতন কলেজ রোড এলাকায় অতর্কিতে আনোয়ার হোসেনের উপর হামলা চালায়। এসময় এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে আনোয়ার হোসেনের মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় আনোয়ার হোসেন আনার বাদী হয়ে উল্লেখিত ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে রোববার রাতে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com