
শেরপুর: শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আনন্দ শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক হযরত আলী।
শোভাযাত্রাটি নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা কুচক্র করে যাচ্ছেন। তাই আগামী দিনে আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে। সেই সাথে আগামী দিনে বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে দেশ তথা শেরপুরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।