1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ -২০২৪ এর” শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রেমর শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১দিন করে এবং উপজেলা পর্যায়ে ৩ দিনসহ মোট ১০ দিন এ স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এ সময়ের মধ্যেও যারা উপস্থিত হতে পারবেন না, তারা উপজেলা নির্বাচন অফিস থেকে বছরব্যাপী অফিসের নির্ধারিত দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এতে উপজেলার ১ লক্ষ ১৪ হাজার নারি পুরুষের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com