1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

খালের মাছ শিকার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নাটোর : নাটোরের সিংড়ায় শৈলমারী খাল থেকে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার শৈলমারী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা ( ৩২), ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম (৩০), উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ন আহবায়ক আশরাফুল ( ৩৫), আ. হালিম (৬৫), আ. সালাম (৫৫), সেলিম( ৪০), আবুল কালাম ( ৫৭), রফিকুল ( ৫৩), তসলিম( ৩০) , শরিফুল ( ৩২) রাকিবুল ( ২৫) শিপন (১৯),ইয়াদ আলী (৫৫)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শৈলমারী খালে মাছ শিকারে যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুলসহ তার লোকজন। এসময় হাজিপুর গ্রামের বাসিন্দা কাশেম আলী তাদেরকে মাছ শিকারে বাধা দেয়। এরপর কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ধারালো অস্ত্র, লাঠি সোটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আশরাফুল ইসলাম বলেন, আবুল কাশেম ও তার লোকজন ১ লাখ ২০ হাজার টাকায় লিজ দেয়। শৈলমারী গ্রামের প্রায় শতাধিক লোক মাছ মারতে গেলে তারা বাধা দেয়। সরকারী খাল লিজ দেয়ার অধিকার তাদের নাই। তারা আমাদের অন্যায়ভাবে হামলা করেছে।

তবে লিজের বৈধ কাগজপত্র রয়েছে দাবি করে আবুল কাশেম বলেন, আমরা সরকারের কাছ থেকে জমি লিজ নিয়েছি। লিজের জমিতে খাল খনন করা হয়েছে। আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। অন্যায় ভাবে তারা মাছ শিকারে আসলে এলাকার লোকজন বাধা দেয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ বিষয়ে সিংড়া থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com