1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নাটোরে বগি ফেলে চলে গেল ট্রেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নাটোর : নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন বলেন, আজ দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পর চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি খুলে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সঙ্গে কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান এই স্টেশন মাস্টার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com