1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে চোখে কম দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৫ মে) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর তিনি চোখে কম দেখছেন। যেখানে তিনি আক্রান্ত হওয়ার আগেও কখনো চোখে চশমা পরেননি, এখন তাকে পরতে হচ্ছে। এটাকে তিনি করোনাভাইরাসের পার্শ্বপ্রতিক্রয়া বলে মনে করছেন। খবর মেট্রোর।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাকে ইদানিং চশমা পরতে হচ্ছে। যেটা আগে কখনো প্রয়োজন হয়নি। সুতরাং আমি মনে করছি এটা করোনাভাইরাসের প্রভাব হতে পারে। এটা খুবই বিশ্বাসযোগ্য যে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্পর্ক থাকতে পারে।’

মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এপ্রিলের শুরুতে তাকে কয়েক রাত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল। এরপর সুস্থ হয়ে ওঠেন তিনি।

করোনাভাইরাসে যুক্তরাজ্যে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ হাজার ৯১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ১৮৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com